News Flash

  • Home
  • খেলা
  • তিন যুগ পর ভারতের মাটিতে নিউজিল্যান্ড জয় পেল
Image

তিন যুগ পর ভারতের মাটিতে নিউজিল্যান্ড জয় পেল

বেঙ্গালুরু, ২০ অক্টোবর (হি.স.): পঞ্চম দিন বৃষ্টির জন্য খেলা শুরু হয়েছে একটু দেরিতে। বৃষ্টিতে ম্যাচে আর বিঘ্ন ঘটেনি। মধ্যাহ্ন বিরতির আগেই সহজ জয় তুলে নিলো নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড এগিয়ে গেল ১-০তে।

রবিবার নিউজিল্যান্ড ৮ উইকেটে জিতেছে। টেস্টে ১৯৮৮ সালের পর ভারতের মাটিতে কিউইরা আর জয় পায়নি।  ভারতে নিউজিল্যান্ড প্রথম জয়টি পেয়েছিল ১৯৬৯ সালে নাগপুরে। এই নিয়ে তারা ভারতের মাটিতে তিনটি ম্যাচ জিতল।

পঞ্চম দিনে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১০৭ রান। নিউজিল্যান্ড এই রান তুলে নিল ২ উইকেট হারিয়ে । অপরাজিত থাকেন উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। ইয়ং ৪৮ ও রবীন্দ্র করেন ৩৯ রান। যে দুটো উইকেট পড়েছে সেই দুটো উইকেটই নিয়েছেন বুমরাহ।

ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১৩৪ রান করা রাচিন রবীন্দ্র।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top