News Flash

  • Home
  • খেলা
  • মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ: ছ’বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
Image

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ: ছ’বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

দুবাই, ১৮ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল গত ছ’বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনালে আট উইকেটে দক্ষিণ আফ্রিকা হারালো অস্ট্রেলিয়াকে। ২০২৩ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই হারের প্রতিশোধ নিল দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে করে ১৩৪ রান। অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার বেথ মুনি সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়াও অ্যালিস পেরি ৩১ রান করেন। আর তাহলিয়া ম্যাকগ্রা ২৭ রান করেন।দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আয়াবোঙ্গা খাকা। এছাড়াও মারিজান ক্যাপ ও ননকুলুলেকো ম্লাবা একটি করে উইকেট নেন। ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য ১৩৫ রান করে ২ উইকেট হারিয়ে। দক্ষিণ আফ্রিকায় জয় পায় ৮ উইকেটে।দক্ষিণ আফ্রিকার হয়ে উল্লেখযোগ্য রান করেন লরা উলভার্ট (৪২)। আর অ্যানেকে বোশ অপরাজিত থাকেন ৭৪ রান করে।

শুক্রবার শারজায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ফাইনাল হবে দুবাইয়ে।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top