News Flash

  • Home
  • খেলা
  • শিলংয়ের পোলো গ্রাউন্ডে ত্রিপুরা মেঘালয়ের রঞ্জি ম্যাচে বৃষ্টির থাবা
Image

শিলংয়ের পোলো গ্রাউন্ডে ত্রিপুরা মেঘালয়ের রঞ্জি ম্যাচে বৃষ্টির থাবা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় ম্যাচও কি নিষ্ফলার লক্ষ্যে? প্রথম দিনেই কিন্তু এ ধরনের জিজ্ঞাসা চিহ্নের সম্মুখীন রঞ্জি ট্রফির ত্রিপুরা দল। মেঘালয়ের শিলংয়ে পোলো গ্রাউন্ডে ত্রিপুরা বনাম মেঘালয়ের চার দিনের রঞ্জি ম্যাচ আজ, শুক্রবার থেকে শুরু হয়েছে। তবে প্রথম দিনের ৯০ শতাংশ খেলা-ই আজ ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। সারাদিনে ৭.২ ওভার খেলা হয়েছে। টস জিতে স্বাগতিক মেঘালয় প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে অতিথি দল ত্রিপুরাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথমত বৃষ্টিতে ম্যাচ দেরিতে শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে বৃষ্টির কারণেই ৭ ওভার ২ বলের পর আর খেলা চালানো সম্ভব হয়নি। ইতোমধ্যে ত্রিপুরা দল দুই উইকেট হারিয়ে ২৯ রান সংগ্রহ করেছে।‌ ওপেনার বিক্রম কুমার দাস নয় বলের মুখোমুখি হলেও রান সংগ্রহে সক্ষম হয়নি। তেজস্বী জয়সোয়াল ছয় বল খেলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ১৩ রান সংগ্রহ করে প্যাভেলিয়নে ফিরলেও জীয়নজোৎ সিং ৬ রানে এবং শ্রীদাম পাল ১০ রানে অপরাজিত ভূমিকায় উইকেটে রয়েছেন। মেঘালয় দলের আকাশ কুমার ও চ্যাংকাম সাঙমা একটি করে উইকেট পেয়েছে। এদিকে, গ্রুপ লীগের অপর খেলায় দিল্লির পালামে সার্ভিসেসের বিরুদ্ধে বরোদা প্রথম দিন সারাক্ষণ খেলে তোরা ৮৪.৫ ওভারে তিন উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে। কটকে জম্মু-কাশ্মীর প্রথমে ব্যাট করতে নেমে ২৭০ রানে ইনিংস শেষ করলে জবাবে উড়িষ্যা দিনের খেলা শেষে নয় ওভারে এক উইকেট হারিয়ে ১৫ রান পায়। মুম্বাইয়ে অপর খেলায় স্বাগতিক মুম্বাই দিনের শেষে ৭৫ রানে লিড নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে মহারাষ্ট্র ৩১.৪ ওভারে ১২৬ রানে ইনিংস গুটিয়ে নিলে , জবাবে মুম্বাই দিনের খেলা শেষে ৪৪ ওভারে তিন উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে।

Releated Posts

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top