News Flash

  • Home
  • দেশ
  • শিয়ালদায় ইএসআই হাসপাতালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অংশ স্বাভাবিক করতে বৈঠক মন্ত্রীর
Image

শিয়ালদায় ইএসআই হাসপাতালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অংশ স্বাভাবিক করতে বৈঠক মন্ত্রীর

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): শিয়ালদায় ইএসআই হাসপাতালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চায় রাজ্য সরকার। শুক্রবার বিষয়টি নিয়ে রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক ওই হাসপাতালের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। 

মলয়বাবু সংবাদমাধ্যমে জানিয়েছেন, হাসপাতালের যে ফ্লোরটা নষ্ট হয়ে গেছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে বলা হয়েছে। ইএসআই-এর ডিরেক্টর ও পদস্থ অফিসারদের এদিন বৈঠকে ডাকা হয়। শিয়ালদহ ইএসআই-কে যত দ্রুত সম্ভব পুরনো অবস্থায় ফিরিয়ে আনার সবরকম চেষ্টা হচ্ছে। 

হাসপাতালে সূত্রে খবর, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই অন্তত ৮০ জন রোগীকে যারা ভর্তি ছিলেন, তাঁদের সকলকে উদ্ধার করে নীচে নামানো সম্ভব হয়। প্রত্যেককে মানিকতলা ইএসআই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগার ৩ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের জেরে আজকের জন্য হাসপাতালের আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড হয়েছে। আগুনের সম্ভাব্য উৎসস্থল মেল সার্জারি ওয়ার্ড বা তার আশপাশ। 

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top