News Flash

  • Home
  • দিনের খবর
  • শিয়ালদহের ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই
Image

শিয়ালদহের ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল শিয়ালদহের ইএসআই হাসপাতালে। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। শুক্রবার ভোর ৫টা নাগাদ হাসপাতালের দোতলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন।

দমকলের তরফে জানানো হয়েছে, সকাল ৭.৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওই হাসপাতালে ৮০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। ভোরে যখন হাসপাতালে আগুন লাগে, তখন অনেকেই ঘুমিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে অধিকাংশ রোগীকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা স্পষ্ট নয়। আগুন লাগার খরব পেয়ে হাসপাতাসে পৌঁছন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। দমকল কর্মীদের সাহসিকতার প্রশংসা করেছেন তিনি।

Releated Posts

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top