News Flash

  • Home
  • খেলা
  • বেঙ্গালুরু টেস্ট: তৃতীয় দিনে শেষ পর্যন্ত লড়লেন কোহলি, সরফরাজ
Image

বেঙ্গালুরু টেস্ট: তৃতীয় দিনে শেষ পর্যন্ত লড়লেন কোহলি, সরফরাজ

বেঙ্গালুরু, ১৮ অক্টোবর (হি.স.): প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে লড়ছে ভারত। তৃতীয় দিনের শেষ পর্যন্ত  লড়াই করলেন  বিরাট কোহলি ও সরফরাজ খান। দুজনের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল রোহিত শর্মার ভারত । কিন্তু হঠাৎই ইন্দ্রপতন। দিনের শেষে ৭০ রান করে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। অপরাজিত রয়েছেন সরফরাজ খান। টেস্টে ৯ হাজার রান পূর্ণ করলেন কোহলি, কিন্তু সেঞ্চুরি এল না তাঁর ব্যাট থেকে।

দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনিং ব্যাটসম্যান অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিতে ওঠে ৭২ রান ওঠে। ৩৫ রান করে ফিরে যান যশস্বী। ৯৫ রানের মাথায়  রোহিত হাফসেঞ্চুরি করে ফিরে যান।  

এদিকে নিউজিল্যান্ড-এর ৩৫৬ রানের লিড। চারশোর উপর রান তুলে ফেলল নিউজিল্যান্ড এবং তার সম্পূর্ণ কৃতিত্ব ভারতীয় বংশোদ্ভূত রাচীন রবীন্দ্র-র। ১৩৪ রানের ইনিংস খেললেন তিনি।  আর ইনিংসের শেষ দিকে টিম সাউদির দুরন্ত ব্যাটিং, ৬৫ বলে ৭৩ রান  নিউজিল্যান্ডকে নিয়ে যায়  ৪০২ রানে। উল্লেখ্য, ভারত এখনও পিছিয়ে আছে ১২৫ রানে।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top