নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে আবার ও অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির শাহাদারার ভোলানাথ নগরের একটি বাড়িতে। এই অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু হয়েছে ও ৪ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে দু’জনের।
যে বাড়িতে আগুন লেগেছিল তার উল্টোদিকের অ্যাপার্টমেন্টের বাসিন্দা শোভিত গুপ্তা বলেছেন, “আমি পুজো করতে ভোর ৫.০৫ মিনিট নাগাদ বারান্দায় এসেছিলাম। তখন উল্টোদিকের বিল্ডিং থেকে আগুনের শিখা বের হতে দেখি। আমি প্রথমে ভেবেছিলাম আতশবাজির কারণে আগুন, তবে, এসি-তে শর্ট সার্কিটের ঘটনা ঘটেছিল। দমকলকে আমিই ফোন করলাম। আগুন কিছুক্ষণের মধ্যেই উপরের দিকে ছড়িয়ে পড়ে। সেখানে বসবাসকারী লোকজন পালানোর চেষ্টা করেছিলেন, তবে দু’জনের মৃত্যু হয়েছে। দমকলের পৌঁছতে প্রায় দেড় ঘণ্টা লেগেছিল।


















