News Flash

  • Home
  • বিদেশ
  • ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে প্রাতঃভ্রমণ এস জয়শঙ্করের, রোপণ করলেন চারাগাছ
Image

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে প্রাতঃভ্রমণ এস জয়শঙ্করের, রোপণ করলেন চারাগাছ

ইসলামাবাদ, ১৬ অক্টোবর (হি.স.): পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে প্রাতঃভ্রমণ করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বুধবার সকালে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে প্রাতঃভ্রমণ করেন এস জয়শঙ্কর, তাঁর সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রকের অন্যান্য অধিকারিকরাও। প্রাতঃভ্রমণের ফাঁকে অর্জুন চারাগাছও রোপণ করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। চারাগাছ রোপণ করে ধরিত্রী মায়ের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেন এস জয়শঙ্কর।উল্লেখ্য, কোনও ভারতীয় বিদেশমন্ত্রী হিসেবে ৯ বছর পরে পাকিস্তানে গিয়েছেন এস জয়শঙ্কর। ২০১৫ সালে ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন। তার পরের বছর সার্ক-ভুক্ত রাষ্ট্রগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছিল পাকিস্তানে, যোগ দিতে গিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেটাই ছিল শেষ বার পাকিস্তানের মাটিতে কোনও বহুপাক্ষিক সম্মেলনে ভারতের যোগদান। আর মঙ্গলবার ইসলামাবাদে গিয়েছেন এস জয়শঙ্কর।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top