News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইয়াবা ট্যাবলেট ও ​​গাঁজা উদ্ধার করেছে বিএসএফ
Image

ইয়াবা ট্যাবলেট ও ​​গাঁজা উদ্ধার করেছে বিএসএফ

আগরতলা, ১৬ অক্টোবর : আবারও ত্রিপুরায় পাচারকালে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধারে সাফল্য পেয়েছে বিএসএফ।

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার এক বিবৃতিতে জানিয়েছে, সিপাহিজলা জেলার অধীনে এনসি নগর বিওপি-র বিএসএফ জওয়ানদের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাচারের বিষয়ে সতর্ক করা হয়েছিল। সে মোতাবেক বিএসএফ রাত্রিকালীন রাত্রিকালীন টহলদারি দল লক্ষ্য করে এক দুর্বৃত্ত সীমান্তের বেড়ার ওপর কিছু জিনিস ছুড়ে মারছে। বিএসএফ জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিএসএফ কুইক রিঅ্যাকশন টিম ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত বেড়া বরাবর এলাকায় তল্লাশি চালিয়ে ৪০ লাখ টাকা মূল্যের ৪০০০টি ইয়াবা ট্যাবলেটের একটি প্যাকেট উদ্ধার করেছে।

এছাড়াও, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খোয়াই জেলার অন্তর্গত বেলচেরা বিওপি-র বিএসএফ জওয়ানরা এবং সিপাহীজলা জেলার অন্তর্গত রহিমপুর বিওপি-র জওয়ানরা পৃথক অভিযানে ১ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ৩৫ কেজি গাঁজা জব্দ করেছে।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top