News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীপাবলির আগেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

দীপাবলির আগেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.): দীপাবলির আগেই কলকাতা আসার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর তিনি রাজ্যে আসছেন। জানা গিয়েছে, দলের কোর কমিটির সঙ্গে আলাদা করে বৈঠকে করতে পারেন শাহ।

জানা গিয়েছে, ২৪ অক্টোবর তিনি কলকাতায় এসেই বিজেপির সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। দলের সাংসদ, বিধায়ক-সহ বিভিন্ন স্তরের বাছাই করা নেতা কর্মীরা উপস্থিত থাকবেন ওই কর্মসূচিতে। সল্ট লেকের ইজেডসিসিতে এই কর্মসূচি হওয়ার কথা।

জানা গিয়েছে, ইতিমধ্যেই শাহর কর্মসূচির জন্য দলের অন্দরে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। তবে শুধু সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনাই নয়, রাজ্যে দলের পরবর্তী কর্মসূচি নিয়েও নির্দেশ দিতে পারেন শাহ। দলের কোর কমিটির সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি।

কিছুদিন আগেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের তলব পেয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও অমিত শাহর সঙ্গে বৈঠক করেন সুকান্ত-শুভেন্দু। সূত্রের খবর, আরজি কর কাণ্ডের আবহে বিজেপির কর্মসূচি নিয়ে রাজ্যের দুই নেতার সঙ্গে গেরুয়া শিবিরের দুই শীর্ষ কেন্দ্রীয় নেতা আলোচনা করেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top