News Flash

  • Home
  • দেশ
  • মালদায় অসুস্থ শিশুকে অন্য হাসপাতালে পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা
Image

মালদায় অসুস্থ শিশুকে অন্য হাসপাতালে পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা

মালদা, ১৬ অক্টোবর (হি.স.): অসুস্থ শিশুকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়ার প্রতিবাদে কর্তব্যরত চিকিৎসকের মারধর ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে রোগীর পরিবারের বিরুদ্ধে। উল্টো দিকে রোগী পরিবার চিকিৎসক ও স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠল। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

পুরাতন মালদার ভাবুক অঞ্চলের রাঙামাটিয়ার এক বাসিন্দা তাঁর চার বছরের শিশুকে জ্বরের উপসর্গ থাকায় মৌলপুর হাসপাতালে ভর্তি করান। বুধবার সকাল থেকে চিকিৎসাধীন ছিল শিশুটি। শিশুটির বিভিন্ন ধরনের রক্তের নমুনা পরীক্ষাও করা হয়।

পরবর্তীতে চিকিৎসক অসুস্থ এই শিশুকে উন্নত চিকিৎসার জন্য মালদা জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন।তাই নিয়ে ক্ষোভ উগরে দেন পরিবারের লোকজন। শিশুর এক আত্মীয়র অভিযোগ, তিন-চার দিন ধরে শিশুটি জ্বরে ভুগছিল। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে এক ডাক্তারবাবু তাকে সেখানে ভর্তি করে নেন।

অভিযোগ, পরে অন্য এক ডাক্তার শিশুকে পরীক্ষা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেন। কে ওই শিশুকে ভর্তি করিয়েছে তাই নিয়ে প্রশ্ন তোলেন। তারপরে রিপোর্ট নিয়ে পরিবারের লোকজনকে বাড়ি চলে যেতে বলেন। তিনি ওই শিশুকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন।

অশান্তি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশকেও রোগীর পরিজনদের হেনস্থার মুখে পড়তে হয়।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top