News Flash

  • Home
  • দেশ
  • শুভ ‘কাতি বিহু’-র প্রাক্কালে অসমের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদের
Image

শুভ ‘কাতি বিহু’-র প্রাক্কালে অসমের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদের

গুয়াহাটি, ১৬ অক্টোবর (হি.স.) : শুভ ‘কাতি বিহু’ (কার্তিক সংক্রান্তি)-র প্রাক্কালে অসমের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল আচার্য বলেছেন, ‘‘যেহেতু অসমের একটি কৃষিভিত্তিক সংস্কৃতি রয়েছে এবং রাজ্যের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, তাই এই বিহু উদযাপনের গুরুত্ব অপরিসীম। কৃষিখেতে শুভ প্রদীপ ‘আকাশ বাতি’ প্রজ্বলনে কীটপতঙ্গ এবং পোকামাকড় বিনাশ করে ভালো ফলন দিতে সহায়তা করে। তদুপরি, এই বিহু উদযাপনের একটি অংশ হিসেবে তুলসী গাছের তলায় মাটির প্রদীপ জ্বালানোর সঙ্গে আমাদের অন্তর্নিহিত সংযোগের পুনরাবৃত্তি করে।’’

অসমের জনগণকে কাতি বিহুর শুভেচ্ছা জানিয়ে অসমিয়া সমাজের সমৃদ্ধ উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে বিহু উদযাপন করতে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top