নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): প্রতিষ্ঠা দিবসে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর সাহসিকতাকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী এক বার্তায় জানিয়েছেন, হুমকির বিরুদ্ধে দেশকে রক্ষা করার ক্ষেত্রে এনএসজি-র অঙ্গীকার প্রশংসনীয়। ১৬ অক্টোবর দিনটি এনএসজি-র প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়।এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “এনএসজি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, সমস্ত এনএসজি আধিকারিককে ভারত কুর্নিশ করছে, দেশকে রক্ষা করার জন্য তাঁদের অটল উৎসর্গ, সাহসিকতা ও সংকল্পের জন্য সমস্ত এনএসজি কর্মীদের অভিনন্দন। হুমকির বিরুদ্ধে আমাদের দেশকে রক্ষা করার জন্য তাঁদের অঙ্গীকার প্রশংসনীয়। তাঁরা বীরত্ব এবং পেশাদারিত্বকে মূর্ত করে তোলেন।”

দেশকে রক্ষা করার ক্ষেত্রে এনএসজি-র অঙ্গীকার প্রশংসনীয় : প্রধানমন্ত্রী
Releated Posts
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…
রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী
জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…
শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত
রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…


















