News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকান্দি স্টেশ‌নে দূরপাল্লার ট্রেনের নিয়‌মিত স্ট‌পে‌জের দা‌বি‌তে বিভাগীয় কর্তৃপক্ষ‌কে স্মারকপত্র হিন্দু জাগরণ ম‌ঞ্চের
Image

পাথারকান্দি স্টেশ‌নে দূরপাল্লার ট্রেনের নিয়‌মিত স্ট‌পে‌জের দা‌বি‌তে বিভাগীয় কর্তৃপক্ষ‌কে স্মারকপত্র হিন্দু জাগরণ ম‌ঞ্চের

পাথারকান্দি (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : পাথারকান্দি রেলওয়ে স্টেশনে দূরপাল্লার ট্রেন সহ বা‌কি ট্রেনের নিয়‌মিত স্টপেজ দেওয়া, পাথারকান্দি রেলওয়ে স্টেশনকে বি গ্রেড স্টেশনে উন্নীত করা প্রভৃতি বিভিন্ন দাবির ভিত্তিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকপত্র প্রদান করেছে হিন্দু জাগরণ মঞ্চ-এর পাথারকান্দি প্রখণ্ডের কার্যকর্তাগণ।

এ ব্যাপারে সংগঠনের এক প্রতিনিধি দল আজ বুধবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বদরপুরের ক্ষেত্র প্রবন্ধকের সাথে সাক্ষাৎ করে তাঁ‌দের দা‌বি সংব‌লিত স্মারকপত্রটি তু‌লে দিয়েছেন। স্মারকপত্রে লেখা হয়েছে, ০৫৬৭৭ নম্বর শিলচর-ধর্মনগর এবং ০৫৬৭৮ নম্বর ধর্মনগর-শিলচর ট্রেনটি আগে প্রতিদিন নিয়মিত চলাচল করত। কোভিড-এর সময় পরিস্থিতির কারণে ওই ট্রেন পরিষেবা দুটি আংশিক করে সপ্তাহে দুদিন করা হয়। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও আজ পর্যন্ত ট্রেন দুটোকে আগের মতো নিয়মিত করা হয়নি।

শিলচর-ধর্মনগর এবং ধর্মনগর-শিলচর যাত্রীবাহী ট্রেনটি নিয়মিত চালু না থাকায় পাথারকান্দি সহ বৃহত্তর এলাকার ছাত্রছাত্রী, রোগী, সাধারণ জনগণের যাতায়াতের ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই ট্রেন পরিষেবা দুটি পুনরায় নিয়মিত চালু করতে রেল বিভাগ যাতে পদক্ষেপ গ্রহণ করে সেই অনুরোধ জানান তাঁরা।

পরবর্তীতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের এরিয়া ম্যানেজার-এর মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে এ ব্যাপারে স্মারকপত্র পেশ করেন হিন্দু জাগরণ মঞ্চ-এর পাথারকান্দি প্রখণ্ডের কার্যকর্তারা। স্মারকপত্রের প্রতিলিপি লামডিং রেলওয়ে ডিভিশনের ম্যানেজারকে প্রেরণ করার পাশাপাশি এরিয়া ম্যানেজারের হাতেও তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top