News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ সুপারকে সাথে নিয়ে পানিসাগরে উত্তেজনাপূর্ণ এলাকা পরিদর্শনে ডিজিপি ইন্টেলিজেন্স
Image

পুলিশ সুপারকে সাথে নিয়ে পানিসাগরে উত্তেজনাপূর্ণ এলাকা পরিদর্শনে ডিজিপি ইন্টেলিজেন্স

ধর্মনগর, ১৬ অক্টোবর : উত্তর ত্রিপুরা জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার অভিনাশ রাই-কে সাথে নিয়ে পানিসাগরে উত্তেজনাপূর্ণ এলাকা পরিদর্শন করেন ডিজিপি ইন্টেলিজেন্স অনুরাগ।

প্রসঙ্গত, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার পেকুছড়া এলাকায় গতকাল এক সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এছাড়াও, উত্তরের তিনটি মহকুমায় নতুন আইনের ১৬৩ ধারা কার্যকর রয়েছে।

পানিসাগর মহকুমার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ, সিআরপিএফ, টিএসআর এবং পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ ডিজিপি ইন্টেলিজেন্স অনুরাগ উত্তর ত্রিপুরা জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপারের অভিনাস রাই-এর সঙ্গে উত্তেজনাপূর্ণ এলাকাগুলি পরিদর্শন করেন।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান যে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top