News Flash

  • Home
  • দেশ
  • ৩ শতাংশ ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, অনুমোদন মোদী মন্ত্রিসভার
Image

৩ শতাংশ ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, অনুমোদন মোদী মন্ত্রিসভার

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুখবর দিল নরেন্দ্র মোদী সরকার। ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। কোজাগরী লক্ষ্ণীপুজোর দিন সুখবর দিল কেন্দ্র।এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাবেন। এত দিন তাঁরা ৫০ শতাংশ হারে ডিএ পেতেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে পার্থক্য বৃদ্ধি পেল অনেকটাই। এত দিন যে ব্যবধান ৩৬ শতাংশ ছিল, এখন তা বেড়ে ৩৯ শতাংশ হল। রাজ্য সরকারি কর্মচারীরা এখন ১৪ শতাংশ হারে ডিএ পান। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ডিএ ৩ শতাংশ বৃদ্ধি এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ উপশম অনুমোদন করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন চেকে বছরে মোট ৯৪৪৮ কোটি টাকা যোগ করা হবে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top