News Flash

  • Home
  • দেশ
  • পূর্বস্থলীতে পথ দুর্ঘটনায় মৃত দুই, জখম ৮
Image

পূর্বস্থলীতে পথ দুর্ঘটনায় মৃত দুই, জখম ৮

পূর্ব বর্ধমান, ১৬ অক্টোবর (হি.স.): বুধবার লক্ষ্মী পুজোর সকালে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জনের। জখম হয় ৮ জন। তাঁদের প্রথমে স্থানীয় ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়, পরে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম, সুকুমার গড়াই (৫২) ও কালু মালাকার (৪২)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁদের বাড়ি কৃষ্ণনগরে।

এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ পূর্বস্থলী-২ ব্লকের কালেখাতলা-১ পঞ্চায়েতের অন্তর্গত চাপাতলা এলাকায় সিমেন্ট বোঝাই লরি, চার চাকা গাড়ি এবং একটি বাইক দুর্ঘটনার মধ্যে পড়ে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়ি ও বাইকে ধাক্কা মারে। পরে তাল গাছে ধাক্কা মেরে খাদে পড়ে যায়। বাইকের চালক ঘটনায় গুরুতর জখম হন। লরিচালক ও খালাসি মারা যান। চার চাকা গাড়ির কয়েকজন আরোহীও জখম হন।

দীর্ঘক্ষণ লরির মধ্যে আটকে থাকার পর গ্যাস কাটার দিয়ে কেটে চালক ও খালাসিকে উদ্ধার করা হয়। দু’জনকেই পূর্বস্থলীর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। চার চাকা গাড়িতে থাকা লোকজন এবং মোটরবাইকের চালক মিলিয়ে মোট ৮ জন আহত হয়েছেন।

চার চাকার গাড়ির যাত্রীরা সিউড়ি থেকে ফিরছিলেন। আহতদের প্রথমে পূর্বস্থলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের সেখান থেকে কালনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top