News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বুধবার দুদিনের সফরে মেঘালয় আসছেন উপরাষ্ট্রপতি, ট্রাফিক নির্দেশিকা জারি শিলং পুলিশের
Image

বুধবার দুদিনের সফরে মেঘালয় আসছেন উপরাষ্ট্রপতি, ট্রাফিক নির্দেশিকা জারি শিলং পুলিশের

শিলং, ১৫ অক্টোবর (হি.স.) : আগামীকাল বুধবার দুদিনের (১৬ এবং ১৭ অক্টোবর) সফরসূচি নিয়ে মেঘালয় আসছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। উপরাষ্ট্রপতির সফরের পরিপ্রেক্ষিতে গণ্যমান্য ব্যক্তিদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত এবং সাধারণ জনগণের সুবিধার্থে শিলং ট্রাফিক পুলিশ জারি করেছে পথ নির্দেশনা।

বিনা প্রয়োজন কিংবা জরুরি কাজ ছাড়া জনতাকে শিলং এবং আশপাশ এলাকায় ভ্রমণ এড়াতে বলেছেন ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ। নিৰ্দেশিকায় ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ আরও বলেছেন, অত্যাবশ্যক পণ্যবাহী যানবাহন, গ্যাস সিলিন্ডার পরিবাহী যানবাহন, তেলের ট্যাংকার, এফসিআই ট্রাক, স্থানীয় মিনি ট্রাক সহ সমস্ত ধরনের ভারী এবং মাঝারি মোটর যানকে ১৬ এবং ১৭ অক্টোবর শিলং এবং সোহরার দিকে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

ট্রাফিক পুলিশ ১৬ অক্টোবরের ট্র্যাফিক ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে বলেছে, (১) ওয়াই.ডব্লিউ.সি.এ গুরুদোয়ারা জংশন থেকে রাজভবনে যাওয়ার পথে আকাশবাণী জংশনে যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। এই নির্দশিকা বিকাল পাঁচটা থেকে প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

(২) ওয়াই.ডব্লিউ.সি.এ থেকে গুরুদোয়ারা জংশন : যানবাহনগুলিকে আকাশবাণী জংশনে ডাইভার্ট করা হবে। আইজিপি পয়েন্টের দিকে যাতায়াতকারী সব যানবাহনের জন্য এই নির্দশিকা বিকাল পাঁচটা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।(৩) গল্ফলিংক/পাইনথরবাহ্/বিডিডব্লিউ স্কুল লাইলাদ নোংমেনসং : যানবাহনগুলিকে পাইন্থর বাজার-জেএন স্টেডিয়ামের পিছনে-ওয়াহুমখরাহ ব্রিজের পিছনে বেলা ২:৩০টার পর ঘুরিয়ে দেওয়া হবে।

(৪) নংমেনসং বাজারের দিকে ইশইরওয়াট মোড় : বেলা ২:৩০ থেকে বিএসএফ মাওপাট/উমপ্লিং রোডের দিকে যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে।(৫) শিলং কমার্স কলেজ বিকে বাজোরিয়া জংশন ব্রিজ : যানবাহনগুলিকে শিলং কমার্স কলেজ জংশনে, ডন বসকো স্কোয়ার/গুরুদোয়রে দিকে বেলা ২:৩০ টার পর ঘুরিয়ে দেওয়া হবে।

(৬) এমইএস জংশন, নংরিম হিলস ডিএডি জংশন (ডেমসিনিয়ং) : যানবাহনগুলিকে নোংরিম পেট্রোল পাম্প/এমইএস জংশন নোংরিম হিলস/গোরালেনের দিকে বেলা ২:৩০ থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এবং(৭) বিকে বাজোরিয়া ফোর্থ ফারলং জংশনে শিলং কমার্স কলেজের দিকে যানবাহনগুলিকে বেলা ২:৩০ থেকে ডাইভার্ট করা হবে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top