News Flash

  • Home
  • খেলা
  • বুধবার ভারত নিউজিল্যান্ড প্রথম টেস্ট : ৩৬ বছরে ভারতে জয়হীন ল্যাথামরা
Image

বুধবার ভারত নিউজিল্যান্ড প্রথম টেস্ট : ৩৬ বছরে ভারতে জয়হীন ল্যাথামরা

কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.) : বুধবার   বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট।নিউজিল্যান্ডের হয়ে এবার দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। কিছুদিন আগে তিনি টিম সাউদির জায়গায় এসেছেন। ৩৬ বছরে   ভারতে জয়হীন নিউজিল্যান্ড। তাই নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক মনে করেন, এই  অদম্য ভারতের বিরুদ্ধে ভালো খেলার   একমাত্র উপায় হল নির্ভীক ক্রিকেট খেলা।

গত শুক্রবার দলকে নিয়ে ভারতে আসার আগে নতুন কিউই অধিনায়ক বলেছেন, “আশা করি সিরিজে কিছুটা স্বাধীনতা নিয়ে খেলব, ভয়ডরহীন ক্রিকেট খেলব  ভারতের বিরুদ্ধে। আমরা যদি এটি করি তবে এটি নিজেদেরকে একটি ভাল জায়গায় নিয়ে যেতে পারে ।”

ঘরের মাঠে ভারত :ভারত ঘরের মাঠে শেষ ১৮টি সিরিজ জিতেছে। টানা চারটি সিরিজ পরাজয়ের পর নিউজিল্যান্ড ভারতে এসেছে। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০তে সিরিজ হেরে নিউজিল্যান্ড ভারতে এসেছে। নিউজিল্যান্ড ভারতে মোট দুটি টেস্ট জিতেছে এবং শেষটি ১৯৮৮ সালে।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top