News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সার্বিক সহযোগিতায় শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে কার্নিভাল অনুষ্ঠান: মেয়র 
Image

সার্বিক সহযোগিতায় শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে কার্নিভাল অনুষ্ঠান: মেয়র 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর: সবার  সার্বিক সহযোগিতায় শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে কার্নিভাল অনুষ্ঠান। মঙ্গলবার এক সাক্ষাৎকার দিতে গিয়ে এই প্রতিক্রিয়া জানান বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। 

২০১৮ সালে রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই জাতি জনজাতিরা একসঙ্গে মাতোয়ার হয়ে উঠছেন শারদ উৎসবে। যা এর আগে তেমন একটা পরিলক্ষিত হতো না। মায়ের  ভাসান-পর্ব এবং কার্নিভাল অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে এক সাক্ষাৎকার দিতে গিয়ে এ কথাগুলো বলেন মেয়র দীপক মজুমদার। তিনি দাবি করেন এবার দশমী ঘাট অত্যাধুনিক করে তোলায় প্রতিমা নিরঞ্জন দেখার জন্য  উপস্থিত হয়েছিলেনন অসংখ্য দর্শনার্থী ।

একই চিত্র দেখা গেছ কার্নিভাল অনুষ্ঠানে। পাশাপাশি তিনি জানান ১২ ই অক্টোবর থেকে গতকাল রাত তিনটে অবদি মোট ৩১৬টি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। মঙ্গলবারও ১০ থেকে ১৫ টি ক্লাবের প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে।  সবার সার্বিক সহযোগিতায় কার্নিভাল অনুষ্ঠান এবং প্রতিমা নিরঞ্জন পর্ব শান্তি-শৃঙ্খলার মধ্যে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন মেয়র। পাশাপাশি তিনি জানান এর জন্য কঠোর করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠানগুলি আরো আকর্ষণীয় করে তোলার জন্য সার্বিক প্রয়াস চালিয়ে যাবে রাজ্য সরকার বলে অভিমত ব্যক্ত করেন মেয়র।

Releated Posts

ত্রিপুরা সরকার আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর দাবিদাওয়া নিয়ে সহানুভূতিশীল : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ জুন: শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে চলা ত্রিপুরা সরকার সকলের দাবিদাওয়া নিয়ে সহানুভূতিশীল মনোভাব পোষণ করে।…

ByByNews Desk Jun 21, 2026

রাজ্যে সুন্দর পরিবেশ তৈরী হয়েছে বলেই দ্রুত গতিতে উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ জুন : রাজ্যের কৃষকদের আয় বাড়ানোই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। কৃষকদের আয় বাড়লে গ্রামের উন্নয়ন হয়।…

ByByNews Desk Jun 21, 2026

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top