News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কার্নিভালে বাচ্চাদের উপর আক্রমণ, বুথ প্রেসিডেন্টের বাড়িতে হামলা, থানায় মামলা
Image

কার্নিভালে বাচ্চাদের উপর আক্রমণ, বুথ প্রেসিডেন্টের বাড়িতে হামলা, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর: মায়ের গমন কার্ণিভালে বাচ্চাদের উপর আক্রমণের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পরবর্তী সময়ে বুথ প্রেসিডেন্ট কিংকর সাহাকে বাড়িতে গিয়ে আক্রমণ করার চেষ্টা করে একদল দুষ্কৃতি। এমনই অভিযোগ এনে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন কিংকর সাহা।

ঘটনার বিবরণে জানা যায়, মায়ের গমন কার্নিভালে নিজের পরিবারকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কার্নিভাল উপভোগ করছিলেন কিঙ্কর সাহা। কার্নিভালের আনন্দে রাস্তার পাশেই উল্লাসে মেতে উঠেছিল শিশুরা। তখনই একটি ক্লাবের বেসরকারি বাউন্সররা বাচ্চাদের রাস্তার পাশ থেকে সরানোর নামে তাদের উপর আঘাত আনে। ঘটনায় আহত হয় তিন থেকে চারজন শিশু।
পরবর্তী সময় প্রতিরোধ গড়ে তুললে পুলিশ এসে ওই অভিযুক্ত বাউন্সারকে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু এই ঘটনার রেশ ধরে মঙ্গলবার দুপুরে কিংকর সাহার দোকানে এবং বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ করেন কিংকর সাহা। থানায় ঘটনা জানিয়ে এর সুষ্ঠ তদন্তের দাবী জানিয়েছেন আক্রান্ত পরিবার। 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top