News Flash

Image

উপহার কুপনের নামে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর: আসামের একটি দুষ্টচক্রের দ্বারা উপহার কুপনের নামে প্রতারিত হচ্ছে বহু নিরীহ মানুষ।  আর এই প্রতারণার ফাঁদে ধর্মনগর রেলওয়ে স্টেশন স্থিত রেলওয়ে ইয়ংম্যান অ্যাথলেটিক ক্লাবকে ফেলার পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে। এমনই অভিযোগে এনে মঙ্গলবার দুপুরে রেলওয়ে ইয়ং ম্যান অথলেটিক ক্লাব গৃহে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন ক্লাব কর্তৃপক্ষ।

তারা জানিয়েছেন দরিদ্রদের সাহায্যার্থে সামাজিক কর্মকাণ্ডের উদ্দেশ্য নিয়ে বিগত কিছুদিন পূর্বে ক্লাবের উদ্যোগে উপহার কুপণ্যের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সে মোতাবেক ধর্মনগর মহকুমা শাসকের নিকট উপহার কুপন পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। এদিকে অনুমতি আশার পূর্বেই একটি দুষ্টচক্র রেলওয়ে ইয়ংম্যান অ্যাথলেটিক ক্লাবের নাম জড়িয়ে অনলাইন এবং অফলাইনে ভুয়া উপহার কুপনের টিকেট বিক্রি করতে শুরু করে। বিষয়টি তাদের নজরে আসতেই তড়িঘড়ি তারা এই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

সাংবাদিক সম্মেলন থেকে তারা জানিয়েছে এইটি সম্পূর্ণ ভুয়া। তাই রাজ্যের কিংবা বহি:রাজ্যের কেউই যেন এই উপহার কুপনের ফাঁদে পা না দেন। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রেলওয়ে ইয়াংম্যান অ্যাটলেটি ক্লাবের সম্পাদক অমিত চক্রবর্তী ছিলেন অনান্য আরও সদস্যরা।

Releated Posts

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top