News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা থেকে যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে
Image

রাস্তা থেকে যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ অক্টোবর: বিলোনিয়ার গিরিধারী এলাকার মূল রাস্তা থেকে অলক সাহা নামে এক যুবককে বাইক সহ তুলে নিয়ে গেছে বিএসএফের জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র খুব উত্তেজনা বিরাজ করছে। 

বিলোনিয়া পৌর পরিষদের গিরিধারী এলাকার মূল রাস্তা থেকে হঠাৎ অলক সাহা নামে এক যুবককে বাইক সহ তুলে নিয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে। মুল রাস্তা থেকে টেনে হিচরে এরপর মারধরের পর অলককে লুকিয়ে রাখে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকার লোক সহ জড়ো হয় যুবকের পরিবারের লোকজন। অলককে কোথাও না দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।

সীমান্ত রক্ষী বাহিনীর কর্মীদের অপহৃত অলোকের খোঁজ জানতে চাইলে উল্টো হুমকি প্রদর্শন করে সীমান্তরক্ষী বাহিনীর কর্মীরা, এমনই অভিযোগ। এই ঘটনার পেছনে কী কারণ রয়েছে সেটাই প্রশ্ন হয়ে উঠেছে।

Releated Posts

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top