News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দুর্গাপূজায় আগত মহিলা ভক্তদের নিয়ে অশ্লীল ভিডিও, গ্রেফতার গোয়ালপাড়ার আব্দুল কাশেম
Image

দুর্গাপূজায় আগত মহিলা ভক্তদের নিয়ে অশ্লীল ভিডিও, গ্রেফতার গোয়ালপাড়ার আব্দুল কাশেম

গোয়ালপাড়া (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : দুর্গাপূজায় আগত মহিলা ভক্তদের নিয়ে অশ্লীল ভিডিও করা এবং তা সমাজিক মাধ্যমে ভাইরাল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে গোয়ালপাড়ার যুবক আব্দুল কাশেম আলিকে।

নিম্ন অসমের গোয়ালপাড়ায় দেবী দুর্গা-প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে উপস্থিত মহিলা ভক্তদের উদ্দেশ্য করে একটি অশ্লীল ভিডিও তৈরি করে মরনৈ থানা এলাকার দুবাপাড়া নিখোঁজচরের বাসিন্দা আব্দুল কাশেম আলি নামের এক যুবক সামাজিক মাধ্যমে শেয়ার করেছিল।

ভিডিওটি দাবানলের মতো ভাইরাল হলে সঙ্গে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রাতেই কমপক্ষে তিনশো জনতা ভিড় করে জেলার মরনৈ থানার সামনে জড়ো হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। তাঁদের দাবি, অনতিবিলম্বে এই ‘মিয়াঁ’ অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে গতকাল সোমবার রাত ১১:৫৯টায় রাজ্যের পুলিশ-প্রধান জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং (জিপি সিং) তাঁর এক্স হ্যান্ডলে অভিযুক্তকে গোয়ালপাড়া পুলিশ গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন।

পুলিশ জনসাধারণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি ঘটনার পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে নাগরিকদের অনুরোধ করেছে। জনসাধারণকে পুলিশ আশ্বস্ত করেছে, বিষয়টি কঠোরভাবে মোকাবিলা করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ আর কেউ করার সাহস না করে। ঘটনার প্রেক্ষিতে দৃষ্টান্তমূলক উদাহরণ স্থাপন করতে পদক্ষেপ নেওয়া হবে, আশ্বস্ত করেছেন মরনৈ থানার ওসি।

Releated Posts

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top