News Flash

  • Home
  • দেশ
  • অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের হাতে জমানো টাকার ভাঁড়  তুলে দিল খুদে
Image

অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের হাতে জমানো টাকার ভাঁড়  তুলে দিল খুদে

কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : নিজের জমানো টাকার ভাঁড় নিয়ে জুনিয়র ডাক্তারদের ধর্মতলার অনশন মঞ্চে হাজির এক খুদে। রবিবার জমানো টাকার সেই ভাঁড়টি সে তুলে দিল জুনিয়র ডাক্তারদের হাতে। বলে গেল, ‘ডাক্তার দাদা-দিদিরা অনশন করছে, আমি আমার জমানো টাকা দিয়ে গেলাম। ডাক্তার দাদা-দিদিদের অনশন শেষ হলে ওরা এই টাকা দিয়ে খাবে।’ খুদের এই কীর্তি মনোবল বাড়িয়ে দিল শিশুটি, বললেন অনশনরত জুনিয়র ডাক্তাররা।

রবিবার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে আসে আট বছরের খুদে রস্মিতা ভট্টাচার্য। হাতে ছিল ছোট্ট ভাঁড়। আর সেই ভাঁড়টা অনশনরত জুনিয়র ডাক্তারদের তুলে দেয় খুদে। সেই লক্ষ্মীর ভাঁড়ে রয়েছে গত এক বছর ধরে তার অল্প-অল্প করে জমানো টাকা। সেইসঙ্গে  রস্মিতা ডাক্তার দাদা-দিদিদের সঙ্গে ১২ ঘণ্টার প্রতীকী অনশন করছে। এই প্রসঙ্গে জুনিয়র ডাক্তাররা বলেছেন, ‘প্রথমে আমরা ওর জমানো লক্ষ্মীর ভাঁড়ের টাকা নিতে চাইছিলাম না। শেষপর্যন্ত ওর আবদার ফেলতে পারিনি। ওকে কথা দিয়েছি যে অভয়া দিদির বিচারের জন্য যতদূর যেতে হয়, ততদূর যাব আমরা। কিন্তু লড়াই ছাড়ব না। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। যতক্ষণ না হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মী ও রোগীদের সুরক্ষা নিশ্চিত করা যায়, ততক্ষণ লড়াই চলবে। এই সমাজকে দুর্নীতিমুক্ত না পর্যন্ত লড়াই চলবে।’

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top