News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উকাপাস্ব পরিষদের সিইএম দেবোলালকে মুখ্যমন্ত্রীর এটিএম বলে কটাক্ষ এপিসিসি-সভাপতি ভূপেনের
Image

উকাপাস্ব পরিষদের সিইএম দেবোলালকে মুখ্যমন্ত্রীর এটিএম বলে কটাক্ষ এপিসিসি-সভাপতি ভূপেনের

হাফলং (অসম), ১০ অক্টোবর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এখন আর জনপ্রতিনিধি নন। তিনি মুখ্যমন্ত্রীর এটিএম, গুরুতর মন্তব্য করেছেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। 

আজ বৃহষ্পতিবার ডিমা হাসাও জেলার অন্তর্গত উমরাংসোর বড়লোকিংডং গ্রামে ধুবড়ির সাংসদ রকিবুল হুসেন, বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল যান। সেখানে তাঁরা গ্রামবাসীর সঙ্গে সাক্ষাৎ করে বড়লোকিংডং গ্রামের যে নয় হাজার বিঘা জমি মাইনিঙের জন্য সরকারের হাতে তুলে দিচ্ছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ, সে সম্পর্কে সৃষ্ট বিতর্ক নিয়ে কথা বলেন।

ধুবড়ির সাংসদ রকিবুল হুসেন এদিন বড়লোকিংডং গ্রামের ভুক্তভোগী মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। এর পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, ষষ্ঠ তফশিলির অধীনে সংবিধানে ভূমিপুত্রদের রক্ষণাবেক্ষণ ও ভূমির অধিকার দেওয়ার বিষয়টি সন্নিবিষ্ট করা হয়েছে। তার জন্য অসমকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। সেই জায়গায় এখন ভূমিপুত্রদের ভূমির অধিকার কেড়ে নিয়ে তাঁদের বঞ্চিত করতে চাইছে সরকার। 

তিনি বলেন, ‘বাঁকা পথে যে নয় হাজার বিঘা জমি সরকারকে হস্তান্তর করতে চাইছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ, তা কখনও বলা হচ্ছে এই জমি বনবিভাগের, আবার কখনও বলা হচ্ছে এই জমি উত্তর কাছাড় পার্বত্য পরিষদের অধীনস্থ। এতেই ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে রকিবুল হুসেন বলেন, এই নয় হাজার বিঘা জমি কিসের জন্য প্রয়োজন? মুখ্যমন্ত্রীর, না-মাইনিঙের? সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে।’

ধুবড়ির সাংসদ বলেন, ‘এই বিষয়টি শুধু বিধানসভায় নয়, দিল্লিতে লোকসভায়ও উত্থাপন করা হবে। কোনও অবস্থাতেই কংগ্রেস এই সকল ভূমিপুত্রদের জমির অধিকার থেকে বঞ্চিত হতে দেবে না। এ নিয়ে কংগ্রেস জোরদার লড়াই চালিয়ে যাবে।’

Releated Posts

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026

বরাদ্দ অর্থের শতভাগ ব্যবহার নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য: অসমের অর্থমন্ত্রী

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): অসম সরকারের আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায়…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top