News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পু‌জোর আগে পাথারকা‌ন্দির বেহাল সড়কের সংস্কার হবে, প্রতিশ্রু‌তি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, হয়নি
Image

পু‌জোর আগে পাথারকা‌ন্দির বেহাল সড়কের সংস্কার হবে, প্রতিশ্রু‌তি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, হয়নি

পাথারকা‌ন্দি (অসম), ১০ অক্টোবর (হি.স.) : বরাক উপত্যকা সফরে এসে রা‌জ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলে গিয়েছিলেন, পুজোর আগে প্রত্যেকটি রাস্তার সংস্কার হবে, যাতে পু‌জো-দর্শনার্থী‌দের কোনও অসুবিধা না হয়। মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রু‌তির ছিঁটেফুটোও রক্ষা হয়নি ক‌রিমগ‌ঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দির বেহাল সড়কের। 

পুজোর ঢা‌কে কাঠি প‌ড়ে মহাঅষ্ট‌মী পর্যন্ত গ‌ড়ি‌য়ে গেছে, কিন্তু বেহাল সড়ক সংস্কা‌রে হাত প‌ড়ে‌নি। এতে বৃহত্তর পাথারকা‌ন্দি এলাকার জাতীয় সড়কের বিভিন্ন স্থা‌নে পুকুরসম গর্ত আজও বিদ্যমান। বিষয়টি নিয়ে প্রশাসন এবং বিভাগীয় কর্তৃপক্ষের নেই কোনও মাথাব্যথা। বেহাল সড়‌কের দুর্দশা নি‌য়ে গাড়ি চালক এবং পথচারীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন।

উল্লেখ্য, পাথাররকান্দি বাইপাস থেকে লোয়াইরপোয়া বাইপাস পর্যন্ত জাতীয় সড়কটি প্রয়োজ‌নীয় সংস্কা‌রের অভাবে মরণফাঁদে প‌রিণত হ‌য়েছে। জাতীয় সড়কে প্রায় প্রতি‌দিন ছোটবড় দুর্ঘটনা ঘ‌টে চল‌ছে। 

আজ বৃহস্প‌তিবার সকা‌লে সলগই এলাকায় এক‌টি অটো রিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হ‌য়ে দুই শিশু, দুই ম‌হিলা ও এক পুরুষ বর্তমা‌নে চি‌কিৎসাধীন।৮ নম্বর জা‌তীয় সড়‌কের তিনখাল এলাকার লঙ্গাই নদী সেতুর ঢালাই সরে গিয়ে রড বেরিয়ে প‌ড়ে‌ছে। যার দরুন গাড়ি চলাচল করতে অসুবিধার সৃষ্টি হচ্ছে। সৃষ্ট সমস্যাা নিরস‌নে এলাকার ভুক্ত‌ভোগীরা সার্কল অফিসার, জেলাশাসক, সাংসদ এবং বিধায়কের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top