News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনশনরত জুনিয়র চিকিৎসকদের পাশে কেন্দ্রীয় সরকার বললেন জে পি নাড্ডা
Image

অনশনরত জুনিয়র চিকিৎসকদের পাশে কেন্দ্রীয় সরকার বললেন জে পি নাড্ডা

কলকাতা, ১০ অক্টোবর (হি. স.) : অনশনরত জুনিয়র চিকিৎসকদের পাশেই রয়েছে কেন্দ্রীয় সরকার- বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। এই মুহূর্তে তিনি কলকাতায়। দলীয় কর্মসূচিতে যোগ দিতে শহরে। আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় জুনিয়র চিকিৎসকেরা সুবিচারের দাবিতে কলকাতার ধর্মতলায় গত চারদিন ধরে যে অনশন পালন করা হচ্ছে সে সম্পর্কেও বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন তিনি। স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি ও সিন্ডিকেট রাজ এর বিরুদ্ধে তাদের পাশেই রয়েছে কেন্দ্র। কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। বৃহস্পতিবার রাজারহাটের নিউটাউনে “বাংলা এখন ধ্রুপদী ভাষা” – শীর্ষক অনুষ্ঠানের ফাঁকে তিনি আরও বলেন, স্বাস্থ্য দফতরের দুর্নীতি নিয়ে সরব। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতার জন্য তিনটি কেন্দ্রীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। যদিও স্বাস্থ্য রাজ্যের বিষয়। তবুও এই মর্মান্তিক খুনের ঘটনা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। জয়নগরের বালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় তো এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও সমালোচনা করতে হচ্ছে। আইন শৃঙ্খলার অবনতি এবং মহিলাদের উপর নির্যাতন বৃদ্ধি হয়েছে। স্বাস্থ্য সহ একাধিক বিষয়ে এ রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে। আবার থ্রেট কালচারও আমদানি করেছে তৃণমূল কংগ্রেস।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top