News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোটারদের কাজ শেষ; এবার আমাদের দায়িত্ব শুরু, মন্তব্য ওমর আব্দুল্লাহর
Image

ভোটারদের কাজ শেষ; এবার আমাদের দায়িত্ব শুরু, মন্তব্য ওমর আব্দুল্লাহর

শ্রীনগর, ৯ অক্টোবর (হি.স.): প্রায় এক দশক পরে বিধানসভা ভোট হয়েছে জম্মু ও কাশ্মীরে। আর তাতে ক্ষমতা ফের চলে এসেছে আব্দুল্লাহ পরিবারের হাতে। ৯০ আসনের বিধানসভা প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ এবং তাঁর পুত্র ওমরের দল ন্যাশনাল কনফারেন্স (এনসি) জিতেছে ৪২টিতে। সহযোগী কংগ্রেস ৬টি আসনে জিতেছে। এই জয় জম্মু ও কাশ্মীরের জনগণকে উৎসর্গ করলেন ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন, “ভোটারদের কাজ শেষ, এবার আমাদের শুরু।” বুধবার সকালে শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, “আমি জম্মু ও কাশ্মীরের ভোটারদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, গত ৮-১০ বছর ধরে এখানে গণতন্ত্রকে উন্নতি করতে না দেওয়া সত্ত্বেও তাঁরা নিজেদের ভোট ব্যবহার করেছেন। ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ভোটাররা যথাযথ বিবেচনার সঙ্গে ভোট দিয়েছেন, বিশেষ করে যেখানে নির্দল প্রার্থী এবং ছোট দলের মাধ্যমে ভোট ভাগাভাগি করার ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের দায়িত্ব এখন থেকে শুরু, ভোটাররা দায়িত্ব পালন করেছেন।”

Releated Posts

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top