News Flash

  • Home
  • প্রধান খবর
  • রেল অবরোধ সোনারপুরে; ভোগান্তি শিয়ালদহ দক্ষিণ শাখায়, দুর্ভোগে যাত্রীরা
Image

রেল অবরোধ সোনারপুরে; ভোগান্তি শিয়ালদহ দক্ষিণ শাখায়, দুর্ভোগে যাত্রীরা

সোনারপুর, ৮ আগস্ট (হি.স.): ট্রেন বাতিলের প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। আর তার জেরে রেল পরিষেবা ব্যাহত হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। থমকে যায় ক্যানিং, নামখানা, বারুইপুর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার-সহ বিভিন্ন শাখার ট্রেন চলাচল।বুধবার সকালে কাজে বেরিয়ে দুর্ভোগের মুখে পড়তে হয় অসংখ্য যাত্রীদের। পুজোর সময় কেনাকাটা করতে কিংবা প্রতিমা দর্শনে বেরিয়েও বিপাকে পড়েন অনেকে। বিভিন্ন ট্রেনে ভিড় বাড়তে থাকে, ভ্যাপসা গরমের মধ্যে নাজেহাল হয়ে পড়েছেন ছোট শিশু থেকে বৃদ্ধ বহু যাত্রী। সোনারপুর স্টেশনে বিক্ষোভরত যাত্রীরা বলেছেন, রেলের তরফে আগাম কিছু না জানিয়েই বুধবার সকালে সোনারপুর লোকাল বাতিল করে দেওয়া হয়। এর ফলে সমস্যার মুখে পড়তে হয় বলে জানিয়েছেন তাঁরা।

Releated Posts

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top