News Flash

  • Home
  • দেশ
  • সমগ্র দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মহারাষ্ট্রেও উন্নয়ন চলছে : প্রধানমন্ত্রী
Image

সমগ্র দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মহারাষ্ট্রেও উন্নয়ন চলছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের দ্রুততার সঙ্গে উন্নয়ন চলছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সমগ্র দেশে উন্নয়নের ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে মহারাষ্ট্রেও উন্নয়ন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রে ৭ হাজার ৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে নাগপুরে বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরের আপগ্রেডেশনের পাশাপাশি শিরডি বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং-এর ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আজ মহারাষ্ট্র ১০টি মেডিকেল কলেজের উপহার পাচ্ছে। ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর, নাগপুরের আপগ্রেডেশন এবং শিরডি বিমানবন্দরে নতুন সমন্বিত টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। মহারাষ্ট্রে মেট্রো সম্প্রসারিত হচ্ছে এবং বিমানবন্দরগুলিকে আপগ্রেড করা হচ্ছে…রাজ্যে পরিকাঠামো, সৌর শক্তি এবং টেক্সটাইল সম্পর্কিত বিভিন্ন প্রকল্প চালু করা হচ্ছে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top