News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ক্রিকেটে নিয়ম রক্ষার ম্যাচেও হারলো ত্রিপুরা গ্রুপ সেরা বাংলা
Image

জাতীয় ক্রিকেটে নিয়ম রক্ষার ম্যাচেও হারলো ত্রিপুরা গ্রুপ সেরা বাংলা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শেষ ম্যাচেও হারলো ত্রিপুরা। নিয়ম রক্ষার ম্যাচ ছিল। মূল পর্বে উন্নীত হওয়া বা অবনমনেরও তেমন কোনও চাপ ছিল না। ছোট্ট একটা আকাঙ্ক্ষা ছিল, শেষ ম্যাচে জয়ের স্বাদ নিয়ে ঘরে ফেরার বিমান ধরা। মুখ্যত আকাঙ্ক্ষা পূরণ হলো না। উত্তর প্রদেশ অনেকটা হেসে খেলে পাঁচ উইকেটের ব্যবধানে পরাজিত করে গ্রুপ রানার্সের স্বীকৃতি জিতে নিয়েছে। খেলা ছিল মহিলাদের অনূর্ধ্ব ১৯ জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট আসর চন্ডিগড়ে মহাজন ক্রিকেট গ্রাউন্ডে। টস জিতে ত্রিপুরার মেয়েরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটিং লাইন আপে সেই তথৈবচ চেহারা। ১৮.২ ওভার খেলে ৬৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। পাল্টা ব্যাট করতে নেমে উত্তর প্রদেশের মেয়েরা ১০ বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নয়। রাজ্য দলের দেবশ্রিতা চৌধুরী ৩০ বল খেলে ২৫ রান, তিনটি বাউন্ডারি সহযোগে। এছাড়া রিফু দেববর্মা অপরাজিত থেকে ব্যক্তিগত ১২ রান কিছুটা উল্লেখ করার মতো। বোলিং এর ক্ষেত্রে গিয়া মন্ডল ১৪ রানে দুটি উইকেট পেয়েছিল। এছাড়া, রিফু দেববর্মা, তানিয়া দেব ও অন্তরানী নোয়াতিয়া একটি করে উইকেট পেয়েছে। উল্লেখ্য, ছয় দলীয় ই-গ্রুপে পাঁচ ম্যাচে ত্রিপুরা দল একটিমাত্র খেলায় জয়ী হয়েছে। চার পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে থেকে ঘরে ফিরছে ত্রিপুরা দল। গ্রুপের অন্য খেলায় বাংলা ১৪২ রানের ব্যবধানে অরুণাচল প্রদেশকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অপর খেলায় রাজস্থান ৫ উইকেটের ব্যবধানে ঝাড়খন্ডকে পরাজিত করেছে। উত্তর প্রদেশ পেয়েছে দ্বিতীয় শীর্ষস্থান।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top