News Flash

Image

দুর্গাপূজা উপলক্ষে করিমগঞ্জে যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা

করিমগঞ্জ (অসম) ৮ অক্টোবর (হি.স.): দুর্গাপূজা উপলক্ষে করিমগঞ্জ জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে যানবাহন চলাচলের নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে যে ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ২ টা থেকে সব ধরনের যানবাহন চালানোর সময় এই নির্দেশিকা মেনে চলতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে যে ওই সময়সীমায় প্রতিদিন দুপুর ২ টা থেকে করিমগঞ্জ শহরে সবধরনের বাণিজ্যিক যানবাহন তথা অটোরিক্সা ই- রিক্সা ও ঠেলা ইত্যাদি, করিমগঞ্জ পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ভারী, মধ্যম ও হালকা যাত্রীবাহী বা পণ্যবাহী যান ইত্যাদি পৌর এলাকায় চলাচল অথবা শহরের উপকণ্ঠে রাস্তার পাশে ও পূজা মন্ডপের সম্মুখে রাখা নিষেধ। ওই সময়ে সন্তর বাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। বদরপুর দিক থেকে আসা সব ধরনের যানবাহন করিমগঞ্জ বাইপাস দিয়ে পোয়ামারা, কানিশাইল পর্যন্ত চলাচল করতে পারবে। এতে বলা হয়েছে যে বদরপুর ও পাথারকান্দি উভয় দিক থেকে আসা সর্ব প্রকার যানবাহন চলাচল করতে হলে সেনকো পেট্রলপাম্প ও কানিশাইল সুমো স্ট্যান্ড পর্যন্ত চলাচল করতে পারবে অর্থাৎ ওই সময়ে শহরে প্রবেশ করতে পারবে না। লক্ষীবাজার দিক থেকে আসা যানবাহন লক্ষীবাজার রোডস্থিত সেন্ট্রাল ব্যাঙ্ক পর্যন্ত চলাচল করবে। ফকিরা বাজার দিক থেকে আসা সব ধরনের যানবাহন মাইজডিহি জিয়া টিম্বার পর্যন্ত চলাচল করতে পারবে। এদিকে কর্ণমধু, কাটাখাল দিক থেকে আসা সব ধরনের যানবাহন লঙ্গাই সেতু পর্যন্ত চলাচল করবে। বদরপুর ও পাথারকান্দি দিক থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন শিলচর রোড হয়ে এ ও সি পয়েন্ট থেকে সুভাষ নগর রাস্তা দিয়ে টেলিফোন এক্সচেঞ্জের সম্মুখ হয়ে সিভিল হাসপাতাল, এসপি বাংলো, করিমগঞ্জ থানার সম্মুখ দিয়ে মেইন রোডে যেতে পারবে। লক্ষীবাজার, ফকিরা বাজার ও কর্ণমধু দিক থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন সন্তর বাজার পয়েন্ট থেকে মসজিদ রোড, দাস পট্টি, চর বাজার, বিপিন পাল রোড, ঘাট লাইন হয়ে শিলচর রোডে যেতে পারবে। এ ও সি পয়েন্ট থেকে পাথারকান্দি রোডে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।এছাড়া ১৩ অক্টোবর দেবী প্রতিমা বিসর্জনের দিন শহরের মেইন রোড থেকে বিসর্জন ঘাট পর্যন্ত সকাল ১০ টা থেকে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জানানো হয়েছে। তবে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি, বয়স্ক ব্যক্তি ও রোগীদের ছোট গাড়ি যানবাহন নিয়ন্ত্রণ বিধি ৯ ও ১০ অনুসারে চলাচল করতে পারবে। এদিকে পুলিশ বিভাগ থেকে পুলিশ কন্ট্রোল রুমের  জানিয়ে দেওযা নম্বর হচ্ছে ০৩৮৪৩-২৬৬১০১ এবং ৮০৯৯৬৬২২৭৫। জনগণ যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবেই চলাফেরা করে শারদ উৎসব উপভোগ করতে পারেন তার জন্য করিমগঞ্জ জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জেলার সব নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top