News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃন্দাবনের সোনালী ধামের আদলে তৈরি হচ্ছে কাঞ্চনবাড়ি ইণ্ডিয়া ক্লাবের পূজোমন্ডপ
Image

বৃন্দাবনের সোনালী ধামের আদলে তৈরি হচ্ছে কাঞ্চনবাড়ি ইণ্ডিয়া ক্লাবের পূজোমন্ডপ

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনবাড়ি, ৩ অক্টোবর: মা আসছেন, তাই বৃন্দাবনের সোনালী ধামের আদলে প্যাণ্ডেল তৈরী করে দেবীকে বরন করতে এখন জোর ব্যস্ততা রাজ্যের কাঞ্চনবাড়ি ইণ্ডিয়া ক্লাবের কর্মকর্তাদের।

গ্রামীন এলাকার বিগ বাজেটের থিমের পূজোকে ঘিরে বাড়তি আকাঙ্খা এলাকার মানুষের মধ্যে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে ইতিমধ্যেই সূচনা হয়েছে মাতৃপক্ষের। শাস্ত্রমতে পতিগৃহ থেকে পিতৃগৃহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মা দূর্গা। একটি বছর পর বাঙালীর ঘরের মেয়ে ফিরছে ঘরে। শহর ছাড়িয়ে গ্রামের ক্লাবগুলোও থিম পূজোর আয়োজন করে নিজেদের কৃতিত্ব তুলে ধরতে মরিয়া।

ঊনকোটি জেলার গ্রামীন এলাকা ফটিকরায় বিধানসভায় একমাত্র থিম পূজোর আয়োজন করেছে কাঞ্চনবাড়ীর ইণ্ডিয়া ক্লাব। এবছর তাদের ৩৭তম পূজোর আয়োজন। বৃন্দাবনের সোনালী ধামের অনুকরনে তৈরী হচ্ছে প্যাণ্ডেল। থিমপূজোকে আকর্ষনীয় করে তুলতে নবদ্বীপ থেকে এসে দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা। আলোকসজ্জায়ও থাকছে পশ্চিম বাংলার কারিগররা।

স্থানীয় মৃৎশিল্পীর শিল্প নিপুনতায় ফুটে উঠছে দেবী প্রতিমা। পূজোর তিনদিন দুপুরে বরাবরের মতো এবারো দর্শনার্থীদের জন্য রয়েছে অন্নভোগের ব্যবস্থা। সবমিলিয়ে এবারে তাদের পূজোর বাজেট ১৩ লক্ষ টাকা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top