News Flash

  • Home
  • দেশ
  • হাওড়ার শঙ্করমঠে “গোপ্রতিষ্ঠা ধ্বজ” স্থাপন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজের
Image

হাওড়ার শঙ্করমঠে “গোপ্রতিষ্ঠা ধ্বজ” স্থাপন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজের

হাওড়া, ৩ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার গোধ্বজ স্থাপন ভারতযাত্রার দ্বাদশ দিনে হাওড়ার শঙ্করমঠে ধর্মীয় রীতি অনুসারে পূজার্চনার পর শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ “গোপ্রতিষ্ঠা ধ্বজ” (পতাকা) স্থাপন করেন। উল্লেখ্য, শঙ্করাচার্য মহারাজ গোমাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা করার জন্য ২২ সেপ্টেম্বর অযোধ্যাধামে পৌঁছে রামকোট প্রদক্ষিণ করে এই যাত্রা শুরু করেন। এই ঐতিহাসিক যাত্রায় উত্তর-পূর্বের প্রায় সব রাজ্যে গিয়ে গোপ্রতিষ্ঠা ধ্বজ প্রতিষ্ঠা স্থাপন করা হয়েছে। এই যাত্রা শুক্রবার হাওড়া থেকে জামশেদপুরে পৌঁছবে। আর শনিবার রাঁচিতে গোধ্বজ স্থাপন করা হবে।

জানা গেছে, এই ঐতিহাসিক যাত্রা বড় সাফল্য পেয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসাবে ঘোষণা করেছেন। শঙ্করাচার্য মহারাজের এই ঐতিহাসিক যাত্রার উদ্দেশ্য, ভারতে গোহত্যা সম্পূর্ণভাবে বন্ধ করা এবং গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করা। সেই পরিপ্রেক্ষিতেই নবরাত্রির প্রথম দিনে হাওড়ার শঙ্করমঠে গোধ্বজ স্থাপন করা হয়।

শঙ্করাচার্য মহারাজ বলেন, গো গঙ্গা কৃপাকাঙ্ক্ষী গোপালমণি জির এই আন্দোলন অত্যন্ত পবিত্র, তাই এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে আমরা এই প্রচারে নিয়োজিত। যারা গরুকে শুধু দুধ বা মাংসের উৎস মনে করে তারা উভয়েই গরুর গুরুত্ব সম্পর্কে অজ্ঞ। তিনি বলেন, গোমাতা ছাড়া সব পূজা নিষ্ফল, ৩৩ কোটি দেবতার সেবাই গো সেবা। আমাদের ৩৩ কোটি দেবতার স্বরূপ গোমাতাকেই আমরা প্রথম খাদ্য উৎসর্গ করি। তিনি এও বলেন, ভগবানকে খুঁজতে হলে গো-সেবা কর, ভগবান বলেছেন- আমি সর্বদাই গরুর মাঝে বিচরণ করি।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top