News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির হাসপাতালে চিকিৎসককে গুলি করে খুন, আততায়ীদের খোঁজে পুলিশ
Image

দিল্লির হাসপাতালে চিকিৎসককে গুলি করে খুন, আততায়ীদের খোঁজে পুলিশ

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): দিল্লির একটি হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে দিল্লির কালিন্দি কুঞ্জ থানার অধীনে জৈতপুরের নিমা হাসপাতালে। মৃত চিকিৎসকের নাম – জাভেদ আখতার। হাসপাতাল কর্মীদের বক্তব্য অনুযায়ী, আঘাত নিয়ে দু’জন হাসপাতালে আসে। ড্রেসিংয়ের পর তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে চায়। এরপর ডাক্তারের কেবিনে ঢুকে তাকে গুলি করে হত্যা করে।বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ১৬-১৭ বছর বয়সী দু’জন হাসপাতালের নার্সিংহোমে এসেছিল। তাদের মধ্যে একজন আঘাত পাওয়া পায়ের আঙুলের ড্রেসিং পরিবর্তন করতে বলেছিল। এই হাসপাতালেই ওই ছেলেটির ড্রেসিং করা হয়েছিল। ড্রেসিংয়ের পর, দু’জনেই ইউনানী চিকিৎসক জাভেদ আখতারের (বিইউএমএস) কেবিনে যায়, কিছুক্ষণ পর নাইট নার্সিং স্টাফ গাজলা পারভীন ও মো. কামিল গুলির শব্দ শুনে জাভেদ আখতারের কেবিনের দিকে যায়, এবং তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।” পুলিশ মামলা রুজু করে এই খুনের ঘটনার তদন্তে নেমেছে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top