News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা
Image

নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত উচ্চ বায়ু সঞ্চালন অব্যাহত রয়েছে। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবে আগামী ৪ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার ফলে ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৩ অক্টোবর রাজ্যের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোমতী, দক্ষিণ, ধলাই এবং উত্তর জেলার দু এক জায়গায়। বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও।

৪ অক্টোবরও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। ৫ অক্টোবরও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিপাহীজলা, দক্ষিণ, পশ্চিম ও গোমতী জেলাতেও এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top