News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনৈতিক দেউলিয়াপনার দারুণ নিদর্শনটিপিএসপি – এর সুপ্রিমো পাতালকন্যা
Image

রাজনৈতিক দেউলিয়াপনার দারুণ নিদর্শনটিপিএসপি – এর সুপ্রিমো পাতালকন্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর:
রাজনৈতিক দেওলিয়াপনার দারুন নিদর্শন রাখলেন পাতালকন্যা জমাতিয়া। বিজেপিতে থেকেই নিজেকে অন্য রাজনৈতিক দলের সুপ্রিমো হিসেবে ঘোষণা দিলেন তিনি। নয়া এই রাজনৈতিক সমীকরণে তাঁর যুক্তি, তিপরা মথা দলের কর্মীরা যদি বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হতে পারে তবে তিনিও অন্য রাজনৈতিক দলের সুপ্রিমো হিসেবে কাজ করতে পারেন।

এদিন সাংবাদিক সম্মেলনে পাতালকন্যা জমাতিয়া বলেন, ত্রিপুরা পিপলস ফ্রন্ট দীর্ঘ ১০ বছর ধরে এনজিও হিসেবে কাজ করছে। টিপিএফ রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে জড়িত। কিন্তু এবারে টিপিএফ রাজনৈতিকভাবে তাদের আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছে। যার নাম ত্রিপুরা পিপলস সোসালিস্ট পার্টি( টিপিএসপি)। আরো একটি প্লাটফর্ম যেটি চাষীদের জন্য কাজ করবে সেটিও এদিন আত্মপ্রকাশ করে, যার নাম ত্রিপুরা পিপলস ফার্মার অরগানাইজেশন। টিপিএফ – এর এই  দুটি শাখা আত্মপ্রকাশ করেছে সোমবার। উল্লেখ্য, ত্রিপুরা পিপলস্ সোসালিস্ট পার্টির সভাপতি রঘুবীর জমাতিয়া, সহ-সভাপতি অমিতাভ দেববর্মা, আনন্দ কলই, সাধারণ সম্পাদক পিন্টু দেববর্মা।

পাতালকন্যা জমাতিয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তিনি বিজেপিতে রয়েছেন। তার পাশাপাশি তিনি টিপিএফ এর সুপ্রিমো হিসেবে কাজ করবেন। তার কথায় এটি সম্পূর্ণভাবে বৈধ। মূলত এই নতুন রাজনৈতিক দল রাজ্যের উন্নয়নে কাজ করবে।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে বিভিন্ন আশা-আকাঙ্ক্ষা থেকে যায়। সেগুলি পূরণ করতেই তিনি এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছেন। এমনটাই ইঙ্গিত করেন তিনি। রাজনৈতিক এই দেওলিয়াপনাকে রাজ্যের মানুষ এবং জনগন কিভাবে দেখবেন সেটাই বড় প্রশ্ন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top