News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশেকে রোগমুক্ত করতে হলে মহিলাদের সুস্থ রাখতে হবে: বনথী শ্রীনিবাসন
Image

দেশেকে রোগমুক্ত করতে হলে মহিলাদের সুস্থ রাখতে হবে: বনথী শ্রীনিবাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর:
দেশেকে রোগমুক্ত করতে হলে মহিলাদের সুস্থ রাখতে হবে। সোমবার নতুননগরে স্বচ্ছতা হি সেবে কার্যক্রমে অংশগ্রহণ করে একথা বলেন মহিলা মোর্চার কেন্দ্রীয়  সভানেত্রী  বনথী শ্রীনিবাসন।

দেশজুড়ে স্বচ্ছতা হি  সেবা কর্মসূচি পালন করছে ভারতীয় জনতা পার্টি দল। তারই অঙ্গ হিসাবে বিজেপি দলের  বিভিন্ন সংগঠনের পাশাপাশি সোমবার নতুন নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বচ্ছতাই সেবা পোষন মাহ কর্মসূচি পালন করে ভারতীয় জনতা  পার্টির  মহিলা মোর্চা দল। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার কেন্দ্রীয়  সভানেত্রী বনথী শ্রীনিবাসন, এবং মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা।

এদিন তাদের উপস্থিতিতে নতুন নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বচ্ছতা হি সেবে এবং পোষণ মাহ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং এলাকার মহিলা এবং অঙ্গনওয়াড়ি ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আলোচনা করার সময় বনথী শ্রীনিবাসন বলেন দেশের মানুষকে সুস্থ রাখতে হলে মহিলাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পোষন মাহ কর্মসূচির  মাধ্যমে   গর্ভবতী মহিলা এবং শিশুদের পুষ্টি প্রকল্পের  জন্য কোটি কোটি টাকা খরচ করছে কেন্দ্রীয় সরকার। শিশুদের এবং গর্ভবতী মা ও যে সন্তান জন্মগ্রহণ করবে তাদের যাতে পুষ্টির অভাব না হয়,  সেই ভাবনার  প্রধানমন্ত্রী এই ধরনের প্রকল্প  চালু করেছেন বলে উল্লেখ করেন মহিলা মোর্চার কেন্দ্রীয় সভানেত্রী।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top