News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেগিং এর প্রেতছায়া নবোদয় বিদ্যালয়ে,  আতঙ্কে ছাত্রছাত্রীরা,  উদ্বিগ্ন অভিভাবক মহল
Image

রেগিং এর প্রেতছায়া নবোদয় বিদ্যালয়ে,  আতঙ্কে ছাত্রছাত্রীরা,  উদ্বিগ্ন অভিভাবক মহল

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ সেপ্টেম্বর:
নবোদয় বিদ্যালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটে চলছে। যা শিক্ষানূরাগী মহল থেকে শুরু করে অভিভাবকরা সহজেই মেনে নিতে পারে না। যেদিন থেকে জহর নবোদয় বিদ্যালয় বিলোনিয়া শহর থেকে শহর সংলগ্ন এলাকা বাশপদুয়াতে স্থানান্তরিত হয়েছে তখন থেকে বিদ্যালয়ে একের পর এক ঘটনা ঘটে চলছে।

কখনো ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মারামারি কখনো বা উপরের ক্লাসের দাদারা নিচের ক্লাসের ছোট ভাইদের উপর রিগিং এর মতো অত্যাচার করা ইত্যাদি ক্রমাগত হয়ে চলছে। জহর নবোদয় বিদ্যালয়ের অভিভাবক থাকলেও যেন বিদ্যালয়টি অভিভাবকহীন। এই সকল ঘটনা ঘটে চললেও অনেকে নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন না।

অনুরূপভাবে গতকাল রাতেও নবম শ্রেণীর দাদারা আদিত্য মজুমদার নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধর করে। আজ সেই ছাত্র বিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানিয়ে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসে। যদিও এই ঘটনার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভূমিকা গ্রহণ করেছে বলে জানায় ছাত্রটি।

কিন্তু প্রশ্ন হল প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে চললেও কেন  সমস্যার স্থায়ী সমাধান করছে না বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এদিকে অন্যান্য ঘটনার মতো আজও সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি অভিভাবকরা। তবে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এই ঘটনার সুষ্ঠু সমাধান হোক। না হলে আগামী দিনে এই বিদ্যালয়ে পঠন-পাঠন করার জন্য কোন ছাত্রছাত্রী থাকবে না। আর এতে করে সরকারের কোটি টাকার প্রকল্প মুখ থুবড়ে পড়বে।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top