News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর বিভাগীয় কমিটি
Image

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর বিভাগীয় কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর:
সম্প্রতি ত্রিপুরা রাজ্য ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর বিভাগীয় কমিটি। গত ২২শে সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্তক্রমে বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে আগরতলায় মুখ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা তুলে দেন এটিপি – এর পক্ষে কন্দর্প ভট্টাচার্য এর নেতৃত  তিন সদস্যর প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্য পূর্ণ আলোচনা হয়।

প্রসঙ্গক্রমে ধর্মনগর এ রেল ডিভিশন ও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড স্থাপনের  ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় । এ বিষয়ে খোঁজখবর নিয়ে করণীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আলোচনায় শ্রী ভট্টাচার্জি বর্তমান শাসক দলের নেতৃবৃন্দের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন এবং ধর্মনগরে রেল ডিভিশন স্থাপনের লক্ষ্যে  প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কোন্দর্প ভট্টাচার্য, কংকজ দে এবং হিমাংশু পাল।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top