News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনদিন ধরে লাগাতর চুরি সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ক্যান্টিনে
Image

তিনদিন ধরে লাগাতর চুরি সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ক্যান্টিনে

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠানে আবারো চোরের দলের হানা।  জানা গেছে  আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে  শনিবার গভীর রাতে চুরির কান্ড সংঘটিত হয়। রবিবার সকালে বিদ্যালয়ের ক্যান্টিনের দায়িত্বে থাকা এক মহিলা ক্যান্টিনের বিশেষ কোনো কাজে আসতেই দেখতে পান ক্যান্টিন এর দরজার তালা ভাঙ্গা অবস্থায় পরে রয়েছে। তখন তিনি বুঝতে পারেন বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে এবং ওই মহিলা ক্যান্টিনের ভেতরে প্রবেশ করেই দেখতে পান ক্যান্টিনের বেশ কিছু খাবার সামগ্রী নিয়ে গেছে এবং কিছু নষ্ট করে ফেলে রেখে গেছে। সঙ্গে সঙ্গেই ওই মহিলা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহ বিদ্যালয় পরিচালন কমিটিকে ঘটনাটি জানান। ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন সূর্যমনিনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ সহ অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলের দ্রুত ছুটে যায়।

 জানা গেছে সূর্যমনিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল, শনিবার গভীর রাতেও একই কায়দায় আবার চুরির ঘটনা সংঘটিত হয়। তবে স্থানীয়দের ধারণা নেশাখোরেরা নেশার টাকা যোগাড় করতেই বারবার একই কায়দায় এই ধরনের চুরির ঘটনার সংঘটিত করেছে। তবে আমতলী থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top