News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দরপত্রে চিনির দাম সামান্য বেড়েছে, কিন্তু না জেনে কংগ্রেস জনমনে বিভ্রান্তি ছড়াছে : খাদ্য মন্ত্রী
Image

দরপত্রে চিনির দাম সামান্য বেড়েছে, কিন্তু না জেনে কংগ্রেস জনমনে বিভ্রান্তি ছড়াছে : খাদ্য মন্ত্রী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর : দরপত্রে চিনির দাম সামান্য বেড়েছে। কিন্তু না জেনে কংগ্রেস জনমনে বিভ্রান্তি ছড়াছে। আজ সাংবাদিক সম্মেলনে চিনির মূল্য বৃদ্ধি নিয়ে কংগ্রেসের অভিযোগের এমনটাই জবাব দিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। 

এদিন তিনি বলেন, কংগ্রেসের নক্কারজনক রাজনীতি জনগণ বর্জন করেছেন। তাঁদের জনসর্মথন তলানিতে এসে পড়েছে। কংগ্রেস ভবনে বসে সাংবাদিক সম্মেলন করাই তাঁদের একমাত্র পুঁজি। বিগত নির্বাচনে দেউলিয়া হয়ে কমিউনিস্টের সাথে আঁতাত করেছেন। কিন্তু জনগন তাঁদের উচিত শিক্ষা দিয়েছেন। আসলে পরাজয় থেকে শিক্ষা নিয়েও সরকারের জনমুখী সিদ্ধান্তগুলো মানতে চাইছেন না। 

তাঁর কথায়, কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলছেন চিনির দাম বাড়িয়ে জনগনকে টুপি পড়াছে রাজ্য সরকার। আসলে তাঁরা জনগনকে টুপি পড়িয়েছেন। দরপত্রে চিনির দাম বেড়েছে। কারণ, লোকসভা নির্বাচনের কারণে দুইমাস রেশন শপে চিনি প্রদান করা সম্ভব হয়নি। এখন দর পত্রে কারণে চিনির দাম সামান্য বৃদ্ধি পেয়েছে এটা সঠিক কথা। কিন্তু তিনি এবিষয়ে কিছু না জেনের নিজের ব্যক্তব জনসম্মুখে তুলে ধরছেন। তাই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। 

এদিনের সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ থেকে ইলিশ মাছ রাজ্যে আসার বিষয়ে তিনি বলেন, ফরমালিনযুক্ত ইলিশ কিংবা মাছ সংক্রান্ত কোনো বিষয় খাদ্যদপ্তরের এক্তিয়ারের আসে না। এটা সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরের অধীনে রয়েছে। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top