News Flash

Image

ছয় কুখ্যাত চোর পুলিশের জালে 

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডে গত ২৬ সেপ্টেম্বর রাতে চুরির ঘটনায় ছয় চোরকে আটক করতে সক্ষম হয়েছে পূর্ব থানার পুলিশ।  

আগরতলার সেন্ট্রাল রোডে গত ২৬ সেপ্টেম্বর রাতে চুরির ঘটনায় এখনো পর্যন্ত ৬ চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে আগরতলা পূর্ব থানার পুলিশ। তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার হয়েছে। যাদেরকে আটক করা হয়েছে তারা প্রত্যেকেই দাগে চোর বলে সদরের এসডিপিও জানিয়েছেন।

 উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর রাতে সেন্ট্রাল রোড এলাকার তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। এ ব্যাপারে মামলা গ্রহণ করে পূর্ব থানার পুলিশ একটি টিম গঠন করে চোরদের আটক করার জন্য তৎপরতা শুরু করে। তাতে সাফল্য এসেছে। আটক ছয় চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কারা জড়িত রয়েছে তাদের সম্পর্কে তথ্য উদ্ধার করার চেষ্টা চালাবে পুলিশ। 

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top