News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দূর্গাপূজোয় এবছর অন্যান্য বছরের তুলনায় ঢাকের চাহিদা ভালো
Image

দূর্গাপূজোয় এবছর অন্যান্য বছরের তুলনায় ঢাকের চাহিদা ভালো

আগরতলা, ২৯ সেপ্টেম্বর : হাতেগোনা আর মাত্র কয়েকদিন। দেবী দশভূজা’র আরাধনার  প্রস্তুতি চলেছে দ্রুত গতিতেই। দেবী দূর্গার আরাধনা মানেই ঢাক। আর ঢাক ছাড়া যেন দুর্গাপূজা ফিকে।দুর্গাপূজার আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আয়োজনেও ব্যাপকভাবে আধুনিকতার সংযোজন পরিলক্ষিত হচ্ছে। কিন্তু আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সবকিছু বদলালেও বদলাইনি ঢাকের কদর।

একটা সময় দুর্গাপূজার আয়োজন থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক ছিল অত্যন্ত আবশ্যক। বর্তমানেও ঠিক তাই ।রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে তেলিয়ামূড়ার একটা বিরাট অংশের মানুষ এই ঢাক বাজিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে আসছেন সেই অনাদিকাল থেকেই । কালক্রমে এই শিল্পের পরিসরও অনেকটাই বৃদ্ধি ঘটেছে। সামনেই দুর্গাপূজা।আর সে কারণেই মূলত ঢাকি’র খোঁজে বেরিয়ে আমাদের প্রতিবেদকের গন্তব্য ছিল তেলিয়ামুড়া পৌর পরিষদের ৩নং ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায়। এই এলাকার বাসিন্দা তথা পেশায় ঢাকি বলরাম ঋষিদাস‌‌। বাপ ঠাকুরদার কাছ থেকে এই ঢাক বাজানো শিখে বিগত ৩০ থেকে ৪০ বছর যাবত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ঢাক বাজিয়ে নিজের জীবন জীবিকা অতিবাহিত করে আসছে।

কথা প্রসঙ্গে ঢাকি বললাম ঋষি দাস দাবি করেছেন,, এবছর অন্যান্য বছরের থেকে বেশ ভালো ঢাকের চাহিদা রয়েছে। অর্ডারও এসেছে বেশ ভালই। তাছাড়া তিনি কথা প্রসঙ্গে জানিয়েছেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই শিল্প থেকে অনেকটাই বিমুখ হয়ে পড়ছে। পড়াশোনার পাশাপাশি এই শিল্পকে নিয়ে বর্তমান যুগের ছেলে মেয়েরা তেমনভাবে আগ্রহী হতে নারাজ।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top