News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মধুপুর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ  
Image

মধুপুর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ  

আগরতলা, ২৯ সেপ্টেম্বর : মধুপুর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন রোগী ও তাদের পরিবারের লোকজনরা। চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিবারের লোকজনরা সঠিক পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ।  

হাসপাতাল নয়, এই যেন নরক গুজরালে পরিণত হয়ে আছে। কখনো রোগীর পাশে বেডের মধ্যে কুকুরের আস্তানা, আবার কখনো গোটা হাসপাতালের ভেতর কুকুরের আনাগোনা। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দপ্তরের কোন হেলদোল নেই। আর এবার অভিযোগ উঠল ডাক্তার কর্তৃক রোগীদের সাথে খারাপ আচরণের। 

ডাক্তার বাবুরা যতক্ষণ তাদের কর্তব্য পালন করেন বেশিরভাগ সময়ই নিজেদের কামাই বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন  প্রাইভেট চেম্বারের মধ্যে। অভিযোগ উঠল কমলাসাগর বিধানসভার  মধুপুর হাসপাতালের বিরুদ্ধে। নব্য ডাক্তাররা রোগীরা কিছু বলতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ।  

কৈয়াডেপা এলাকার বাবুলাল সরকার তার স্ত্রীকে নিয়ে গত তিনদিন পূর্বে মধুপুর হাসপাতালে জ্বরের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল। তার অভিযোগ তিন দিনের মধ্যে কোন ডাক্তার তার স্ত্রীকে পরিষেবা দেয়নি।  অভিযোগ যতবারই বাবুলাল সরকার ডাক্তারের সাথে যোগাযোগ করেছে ততবারই তার সাথে খারাপ আচরণ করেছে।  তিন দিন পর বাধ্য হয়ে কোন ডাক্তারের পরিষেবা না পেয়ে মধুপুর হাসপাতাল থেকে আইজিএম হাসপাতালে নিয়ে গেলে  তার রক্ত পরীক্ষা করানোর সঙ্গে সঙ্গে  ডেঙ্গু ধরা পড়ে। 

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top