News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোহত্যা নিষেধাজ্ঞা প্রচার করতে রাজ্য সফরে আসলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ
Image

গোহত্যা নিষেধাজ্ঞা প্রচার করতে রাজ্য সফরে আসলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর : গোহত্যা নিষেধাজ্ঞা প্রচার করতে চার্টাড বিমানে রাজ্য সফরে আসলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজ। 

আজ জগন্নাথ মন্দির প্রাঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সনাতন ধর্মাম্বলীদের জন্য গরু ধার্মিক দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ। সনাতনের পরম্পরায় গো মাতার পূজা হয়ে থাকে। কিন্তু আজ গো হত্যা করা হচ্ছে। তাই গোহত্যা বন্ধ করতে সনাতনীদের একত্রে এগিয়ে আসতে হবে। 

তাঁর কথায়, স্বাধীনতা আন্দোলনের পূর্বেই গোহত্যা বন্ধের আন্দোলন চলতে আসছিল। কিন্তু দুঃখের বিষয় ভারত স্বাধীন হওয়ার ৭৮ বছর পূর্ণ হলেও এখনো পর্যন্ত গোহত্যা বন্ধ করা যায় নি। এই সময়কালে অনেক রাজনৈতিক দল মসনদে বসেছে এবং ক্ষমতাচ্যুতও হয়েছে। তারপর গোহত্যা বন্ধ করা যায়নি।  গোহত্যা নিষেধাজ্ঞা প্রচার করতে সব প্রদেশের সফরে তিনি যাচ্ছেন। জনগণের নিকট তাঁর বার্তা তুলে দিচ্ছেন। 

এদিন তিনি আরও বলেন,  গরুকে মাতা ঘোষণার দাবিতে ভারত যাত্রার অধীনে গো পতাকা স্থাপন করবেন। পাশাপাশি, গোহত্যা বন্ধের জন্য জাতি এবং একটি কেন্দ্রীয় আইন প্রণয়ন করতে হবে।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top