News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিএমের মতাদর্শগত অবস্থান হল সন্ত্রাস, আজ তাঁরাই রাজ্যে আইনশৃঙ্খলা নেই বলে দাবি করছেন : নবেন্দু 
Image

সিপিএমের মতাদর্শগত অবস্থান হল সন্ত্রাস, আজ তাঁরাই রাজ্যে আইনশৃঙ্খলা নেই বলে দাবি করছেন : নবেন্দু 

আগরতলা, ২৮ সেপ্টেম্বর : সিপিএমের মতাদর্শগত অবস্থান হল সন্ত্রাস। আজ তাঁরাই রাজ্যে আইনশৃঙ্খলা  নেই বলে দাবি করছেন। তাঁরা জনসম্মুখে রাজনৈতিক খুনের তথ্য দিচ্ছেন। আজ সংবাদিক সম্মেলনে সিপিএমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, বিরোধী দল সিপিএম অভিযোগ করেছে গ্রামে কাজ ও খাদ্যের অভাব রয়েছে। জনগনের নিকট তাদের দৃষ্টান্তমূলক উদাহরণ দেওয়ার জন্য বলেন তিনি। আসলে সিপিএমের নেতাদের সবকিছুতে রসদ সংগ্রহণ করাতে ভাঁটা পড়েছে। তাছাড়া, গাঁজা চাষীদের থেকে শুল্ক আদায় করা এখন বন্ধ হয়ে গেছে। তাই তাঁরা বিভ্রান্ত তৈরী করার চেষ্টা করছে।

এদিন তিনি আরো বলেন, বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে পাঁকা বাড়ি নির্মাণ হয়েছে। বিগত দিনে বাম জামানায় গ্রামে গ্রামে পাঁকাবাড়ি ছিল না। যা পাঁকা বাড়ি থাকত তা আসলে সিপিএমের দলীয় কার্যালয় ছিল। তাঁর অভিযোগ, বাম জামানায় চাকুরী নিয়ে মামলা দায়ের করা হত। বাঁকা পথে চাকুরী দেওয়ার নীতি ছিল সিপিএমের। স্বদলীয়ের পরিবারের সদ্যসদের চাকুরী দেওয়া হত। কিন্তু এখন এমন নিয়ম নেই।

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top