News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলাতঙ্ক নিরোধক দিবসে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
Image

জলাতঙ্ক নিরোধক দিবসে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর: প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে শনিবার জলাতঙ্ক নিরোধক দিবস সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।

প্রতিবছর আমাদের দেশে এবং রাজ্যে জলাতঙ্কে বহু মানুষের প্রাণহানি গঠছে। ২০৩০ সালের মধ্যে দেশকে জলাতঙ্ক মুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে। এজন্য জন সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। শনিবার বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে এক  সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

দপ্তরের অধিকর্তা এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে বলেন ২০৩০ সালের মধ্যে দেশকে জলাতঙ্ক  মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জলাতঙ্ক মুক্ত থাকার জন্য বিশেষ করে রাস্তার পাশের কুকুর ও অন্যান্য গৃহপালিত ও বন্যপ্রাণীদের ভ্যাকসিন প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এ বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা আহবান করেছেন। প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধিকর্তা বলেন দপ্তর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসক ও অন্যান্যদের সহযোগিতা নিয়ে এই কাজে সাফল্যের লক্ষ্যে এগিয়ে চলেছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top