News Flash

  • Home
  • বিদেশ
  • ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে লন্ডভন্ড আমেরিকা, মৃত্যু কমপক্ষে ৪৩ জনের
Image

ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে লন্ডভন্ড আমেরিকা, মৃত্যু কমপক্ষে ৪৩ জনের

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে আমেরিকার দক্ষিণপূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে মৃত্যু হয়েছে অন্তত ৪৩ জনের।  স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন।স্থলভাগে আছড়ে পড়ার পর এই ঝড় কিছুটা দুর্বল হয়ে পড়লেও এর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৪০ লক্ষেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। জর্জিয়া, ফ্লোরিডা,  উত্তর ও দক্ষিণ ক্যারলিনা এবং ভার্জিনিয়ায় এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। জর্জিয়ায় ১১৫-টি বহুতল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেখানকার বাসিন্দারা আটকে পড়েন। তাদের নিরাপদে উদ্ধার করা হয়। উত্তর ক্যারোলিনায় ইউনিকই কাউন্টি হাসপাতালের ভেতরে জল ঢুকে ৫০ জন রোগী ছাদে আটকে পড়ে। হ্যারিকেনের তাণ্ডবে জলমগ্ন হয়ে পড়ায় ২৯০-টি রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। ফ্লোরিডায় যে কোনও রকম সাহায্যের জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ বাহিনী।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top